News71.com
 Bangladesh
 20 Apr 16, 11:28 AM
 595           
 0
 20 Apr 16, 11:28 AM

চট্টগ্রাম নগরীর দুই লাখ ভবনের ৭০ শতাংশই ঝুকিপূর্ন ।।

চট্টগ্রাম নগরীর দুই লাখ ভবনের ৭০ শতাংশই ঝুকিপূর্ন ।।

নিউজ ডেস্কঃ বন্দরনগরী চট্টগ্রামে ২ লাখ বহুতল ভবনের ৭০ শতাংশই কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ বলে নিশ্চিত হয়েছে সিডিএ। ৫মাসের অনুসন্ধানে ত্রুটিপূর্ণ ভবনগুলো চিহ্নিত হওয়ায় এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সিডিএ। তবে এসব ভবন নির্মাণের জন্য সিডিএ'র অবহেলাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা ।

৬০ বর্গমাইলের এ নগরীতে ছোট-বড় বহুতল ভবন রয়েছে অন্তত দু’লাখ। নিয়ম অনুযায়ী যে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ’র কাছ থেকে নকশা অনুমোদন নেওয়া হয়। কিন্তু প্রায়ই ভবন নির্মাণকালীন সময় কিংবা নির্মাণের পর নানা ধরণের অভিযোগ উঠতে থাকে। সাম্প্রতিক সময়ে এ ধরণের অভিযোগের পরিমাণ বাড়তে থাকায় সিডিএ’র পক্ষ থেকে শুরু হয় বিশেষ জরিপের কাজ ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আবদুছ ছালাম বলেন, বিনা অনুমোদনে কোন নকশা হয়েছে কি না, ভবনগুলো ফুটপাত ও খাল দখল করেছে কি না, বেজমেন্টের কাজ ঠিকভাবে হয়েছে কি না এগুলা আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে সার্ভে কাজ শুরু করেছি ।

গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এ জরিপের প্রথম পর্যায়ে নগরীর প্রধান ১৯টি সড়কের পার্শ্ববর্তী ভবন গুলো পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে সাতটি  সড়কের পার্শ্ববর্তী ১৫ থেকে ২০ হাজার ভবনের পরীক্ষার কাজ শেষ হয়েছে। আর তাতেই পাওয়া গেছে আঁতকে ওঠার মতো নানা তথ্য ।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিডিএ শুধুমাত্র ভবনের নকশা অনুমোদন দিয়েই তাদের দায়িত্ব শেষ করে। তাদের তদারকি না থাকায় ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের সুযোগ নিচ্ছে সাধারণ মানুষ।

নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে নজরদারিটা রাখার কথা ছিল বিশেষ করে ভবন নির্মাণকালীন সময়ে, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। যার কারণে ভবন মালিকরা বেপরোয়াভাবে আইনভঙ্গ করছেন ।

সিডিএ কর্মকর্তারা বলেছেন, জরিপের কাজ শেষ হলেই ত্রুটিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে শুরু হবে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন