News71.com
 Bangladesh
 20 Apr 16, 11:45 AM
 616           
 0
 20 Apr 16, 11:45 AM

চট্টগ্রামে আগুনে পুড়েছে অর্ধশতাধিক বসতঘর ।।

চট্টগ্রামে আগুনে পুড়েছে অর্ধশতাধিক বসতঘর ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায়  অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। গতকাল মধ্যরাতে জেলার রাঙ্গুনিয়ার মরিয়ম নগর রশিদিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে ।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত  । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করতে না পারলেও স্থানীয়দের দাবি প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ নারায়ণ চক্রবর্তী খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া, কাপ্তাই ও কালুরঘাট ইউনিটের চারটি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।  আগুনে পুড়ে যাওয়া ঘরের মধ্যে ৩২টি কাঁচা ও ২টি মাটির ঘর ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন