News71.com
 Bangladesh
 20 Apr 16, 11:46 AM
 694           
 0
 20 Apr 16, 11:46 AM

গাজীপুরে এটিএম বুথ ডাকাতি, আটক ১০ ।।

গাজীপুরে এটিএম বুথ ডাকাতি, আটক ১০ ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  গতকাল দিবাগত রাতের বিভিন্ন সময় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া এ তথ্য জানিয়েছেন। এ সময় আটককৃতদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, গুলিসহ ৯ লাখেরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ গাজীপুর উপজেলার হরিণহাটি এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২ কোটি টাকা ডাকাতি হয়। পরে তা উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন