
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আজ দুপুর পৌনে ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোলরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সংবাদ মাধ্যকে বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।