News71.com
 Bangladesh
 20 Apr 16, 06:18 AM
 623           
 0
 20 Apr 16, 06:18 AM

এবার বিদেশ থেকে গাঁজা এল শাহজালাল বিমানবন্দরে ।।

এবার বিদেশ থেকে গাঁজা এল শাহজালাল বিমানবন্দরে ।।

নিউজ ডেস্ক: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় এসব গাঁজা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) তারেক মাহমুদ জানিয়েছেন বিমানবন্দরের কাস্টমস হলের পাশে লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি ট্রলি ব্যাগের ভেতর গাঁজা পাওয়া যায়। ট্রলি ব্যাগটির ভেতর পলিথিনের তিনটি প্যাকেটে গাঁজা রাখা ছিল।

এরপর প্যাকেট তিনটি স্কচটেপে জড়ানো হয়। ১৩ এপ্রিল লন্ডন থেকে আসা বিমানের বিজি ০১৬ নম্বর ফ্লাইটে করে ট্রলি ব্যাগটি ঢাকায় এসেছিল। এরপর পরিত্যক্ত অবস্থায় লস্ট অ্যান্ড ফাউন্ডে এটি পড়ে ছিল। গাঁজা-ভর্তি ট্রলির ওপর বাংলাদেশ বিমানের একটি ট্যাগ লাগানো ছিল। তবে ট্যাগের ওপর ওই ফ্লাইটের কোনো যাত্রীর নাম কিংবা আসন নম্বর লেখা ছিল না। প্রতিটি পলিথিনের প্যাকেটে প্রায় দেড় কেজি করে গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে এর ওজন সাড়ে চার কেজি। এসব গাঁজার পাতা শুকিয়ে ভাঁজ করে প্যাকেটে ভরা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন