News71.com
 Bangladesh
 20 Apr 16, 07:10 AM
 628           
 0
 20 Apr 16, 07:10 AM

ঢাবিতে নিউরোসায়েন্স রিসার্চ সেন্টার যাত্রা শুরু করেছে ।।

ঢাবিতে নিউরোসায়েন্স রিসার্চ সেন্টার যাত্রা শুরু করেছে ।।

নিউজ ডেস্কঃ স্নায়ুতন্ত্র বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিউরোসায়েন্স রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে। নবপ্রতিষ্ঠিত এই সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম সভা আজ  উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয় ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক, নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো: খলিলুর রহমানসহ জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মানুষের স্নায়ুতান্ত্রিক সমস্যা সমাধানে বিশ্বমানের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান। নব-প্রতিষ্ঠিত এই সেন্টার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন