News71.com
 Bangladesh
 20 Apr 16, 08:13 AM
 638           
 0
 20 Apr 16, 08:13 AM

বাংলাদেশের ক্রাইম রিপোর্টাররা অন্য দেশের তুলনায় আধুনিক ।।

বাংলাদেশের ক্রাইম রিপোর্টাররা অন্য দেশের তুলনায় আধুনিক ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রাইম রিপোর্টারদের কর্মতৎপরতা ও পেশাগত উৎকর্ষতা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো দেশের তুলনায় অনেক আধুনিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)’র এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমিউনিকেশন্স স্পোকসম্যান নেহা তাখখার। আজ দুপুরে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয় পরিদর্শন ও ক্র্যাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন। ক্র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

দুর্যোগ দুর্বিপাকের অভিজ্ঞতালব্দ বাংলাদেশে শুধু এখন প্রাকৃতিক দুর্যোগই নয়, রাজনৈতিক নানা অস্থিরতার কারণেও সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় মাঠপর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রশংসাও করেন নেহা তাখখার ।

এছাড়া পেশাগত জীবনের সাবেক এই সাংবাদিক বর্তমানে (আইসিআরসি)’র কমিউনিকেশন্স স্পোকসম্যান হিসেবে কাজ করতে গিয়ে ক্র্যাব নেতৃবৃন্দের সঙ্গে নানা অভিজ্ঞতা বিনিময় করেন।


ক্র্যাব প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইসিআরসি ঢাকা মিশনের কমিউনিকেশন ডেলিগেট মাইকেল কাইফ, কমিউনিকেশন এক্সিকিউটিব রায়হান সুলতানা তমা, ক্র্যাব যুগ্ম সম্পাদক মোমিন হোসেন, অর্থ সম্পাদক এস এম দেলোয়ার হোসেন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মমতাজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক এবং সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবদুল লতিফ রানা, আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক পূর্বাঞ্চল’র ব্যুরোচিফ আসাদুজ্জামান বিকু উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন