News71.com
 Bangladesh
 20 Apr 16, 09:41 AM
 595           
 0
 20 Apr 16, 09:41 AM

বেনাপোলে হুণ্ডির সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি ।।

বেনাপোলে হুণ্ডির সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি ।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময়ে হুণ্ডির সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে টাকা পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ দুপুর ১টার দিকে টাকাগুলো উদ্ধার করা হয়।


খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার রফিক বলেন, দৌলতপুর বিজিবি ক্যাম্পের গাতীপাড়া সীমান্তের ১৭ নম্বর পিলারের কাছে একটি লোক সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এতে বিজিবির সন্দেহ হলে তারা লোকটিকে ধাওয়া করেন। এসময় লোকটি একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে ব্যাগটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে ব্যাগ খুলে তার মধ্যে ৮ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকাগুলো হুণ্ডির টাকা বলে তিনি জানান ।


খুলনা-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত টাকাগুলোর নম্বর লেখা শেষ হলে এজাহারের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন