
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে মা-ছেলে নিখোঁজ হয়েছে ।
আজ রাতে নৌকা ডুবির এ ঘটনায় নিখোঁজরা হলেন- সেতু বেগম (৩৫) ও তার ছেলে স্বাধীন (৪)।
বন্দর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। বন্দর থানার ওসি আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
বন্দর থানা ওসি আবুল কালাম বলেন, বন্দর র্যালি আবাসিক এলাকার চাঁন মিয়া তার স্ত্রী সেতু বেগম ও ছেলে স্বাধীন নারায়ণগঞ্জ থেকে বন্দরে আসতে শীতলক্ষ্যা নদী পার হওয়ার জন্য নৌকায় চড়েন। নৌকা নদীর মধ্যে এলে একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায় ।
এ সময় নৌকা ডুবিতে চাঁন মিয়া সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও তার স্ত্রী ও ছেলে নিখোঁজ হন। ঘটনার পর বাল্কহেডটি পালিয়ে যায় ।