News71.com
 Bangladesh
 20 Apr 16, 11:57 AM
 600           
 0
 20 Apr 16, 11:57 AM

চট্টগ্রামে জাহাজভর্তি জাটকা আটক ।।

চট্টগ্রামে জাহাজভর্তি জাটকা আটক ।।

নিউজ ডেস্কঃ কর্ণফুলী নদীর সদরঘাট জেটির অদূরে ‘এফভি নাজ মঈন’ নামের একটি ফিশিং ভ্যাসেলে তল্লাশি চালিয়ে এক জাহাজভর্তি জাটকা ইলিশ আটক করা হয়েছে ।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাটকা আটক করেন ।


অভিযানে র্যাব-৭, নগর নগর পুলিশ ও মৎস্য অধিদফতরের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে আটক জাটকা ইলিশের পরিমাণ আনুমানিক ৫০ মেট্রিকটন বলে জানা গেছে।


ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘এফভি নাজ মঈন’ নামের ফিশিং ভ্যাসেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিশিং ভ্যাসেলটির হ্যাজ (খোপ) থেকে বিপুল পরিমাণ জাটকা পাওয়া যায় ।


তিনি বলেন, অভিযানের বিষয়টি আগ থেকে বুঝতে পেরে ভ্যাসেলটিতে থাকা মাঝিমাল্লারা পালিয়ে যায়। তবে বাবুর্চিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।


আবদুল্লাহ আল মনসুর বলেন, আটক জাটকা হিমাগারে রাখা হয়েছে। তবে রাতে পর্যাপ্ত সংখ্যক কুলি-মজুর পাওয়া না গেলে আটককৃত জাটকা হিমাগারে রাখা কঠিন হবে ।


তিনি বলেন, হিমাগারে জায়গা না থাকলে পুরো জাহাজ সিলগালা করে রাখা হবে। পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ি আটককৃত জাটকা নগরী ও উপজেলা এতিমখানায় বিলি করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন