News71.com
 Bangladesh
 21 Apr 16, 12:03 PM
 687           
 0
 21 Apr 16, 12:03 PM

ইসির নির্দেশে গোপালগঞ্জে ওসি ক্লোজড ।।

ইসির নির্দেশে গোপালগঞ্জে ওসি ক্লোজড ।।

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় (ইসি)। গত মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফ্যাক্স বার্তা সূত্রে জানা গেছে, আগামী ২৩ এপ্রিল কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার আদেশ দেওয়া হয়েছে। ওই ওসির বিরুদ্ধে নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের হয়রানি করার অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন