News71.com
 Bangladesh
 21 Apr 16, 12:05 PM
 648           
 0
 21 Apr 16, 12:05 PM

চাঁদপুরে আওয়ামিলীগের ১২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার ।।

চাঁদপুরে আওয়ামিলীগের ১২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার ।।

নিউজ ডেস্কঃ তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার ১২ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

আজ রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, ফরিদগঞ্জের ফজলুল কাদের চৌধুরী, নূরুর রহমান পাটোয়ারী, আবু তাহের সরকার, রমজান আলী খান, বুলবুল আহমেদ আনোয়ার হোসেন মামুন, এইচএম হারুন।

এছাড়া হাজীগঞ্জের মো. রফিকুল ইসলাম পাটোয়ারী, জিয়াউর রহমান, মির্জা জলিলুর রহমান, মো. দুলাল হোসেন ও সাখাওয়াত হোসেন টিপু।

আগামী ২৩ এপ্রিল এ দুই উপজেলায় ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন