
ডুমুরিয়া সংবাদদাতা : ডুমুরিয়ায় ঘুষখোর, দূর্নিতিবাজ ও চরিত্রহীন ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা রমজান আলী জনগণের হাতে লাঞ্ছিত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে রুদাঘরাস্থ ইউনিয়ন ভুমি অফিসে দাখিলা কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানাগেছে ঘটনারদিন খরসংঘ গ্রামের আবু সুফিয়ান দাখিলা কাটতে রুদাঘরা ইউনিয়ন ভুমি অফিসে যায়। এসময়ে ওই ভুমি কর্মকর্তা ১৪ শতক বাস্ত ও ৯১ শতক বাগান বাড়ির জন্য ৪৩ বছরের বকেয়া খাজনা বাবদ ১৪ হাজার টাকা আদায় করেন সুফিয়ানের নিকট থেকে। অথচ দাখিলায় মাত্র ৯ হাজার ৭১৪ টাকা লেখা হয়। এনিয়ে সুফিয়ানের সাথে ওই ভুমিকর্তার তর্কাতর্কি হয়।
এখবর ছড়িয়ে পড়ামাত্র স্থানীয় ২/৩শ লোক জড় হয়ে যায় ভুমি কার্যালয় চত্বরে। এলাকাবাসী জানায়, রমজান আলীর বিরুদ্ধে এলাকার অধিকাংশ মানুষের অভিযোগ সে দাখিলা কাটতে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক ঘুষ নিয়ে আসছে। সবমিলে ঘটনার একপর্যায়ে উৎসুক লোকজনের হাতে রমজান আলী লাঞ্ছিত হয়। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রফিকুল হাসান পরিদর্শন করেন। তবে ওই ভুমি কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তার ফোনটি রিসিভ করেননি।