News71.com
 Bangladesh
 21 Apr 16, 12:56 PM
 721           
 0
 21 Apr 16, 12:56 PM

সিলেটে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এক যুবক আটক ।।

সিলেটে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এক যুবক আটক ।।

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর চালিবন্দরস্থ ভৈরব মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে ৪-৫ জন যুবক। বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে । এ ঘটনায় স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।


আটককৃত খলিল আহমদ নগরীর ছড়ারপাড় এলাকার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার নজরুল ইসলাম মুনিমের ভাড়াটে। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সিটি কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন ।


স্থানীয় সূত্র বলেছে, খলিল আহমদসহ ৪-৫ জন রাত ৮টার দিকে ভৈরব মন্দিরের ভেতরে ঢোকে। প্রথমে তারা মন্দিরের লাইট ভাঙচুর করে মন্দিরটি অন্ধকার করে শাবল দিয়ে সিমেন্টের তৈরি প্রতিমা ভাঙচুর করে। আঘাতের শব্দ শুনে মন্দিরের পুরোহিত সুশান্ত চক্রবর্তীসহ স্থানীয়রা তাদেরকে ধাওয়া করলে তারা ছড়ারপাড়ের দিকে চলে যায়। এ সময় ধাওয়া খেয়ে ছড়ারপাড় এলাকার বাসিন্দারা একজনকে আটক করে। পরে আটক খলিলকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।


এ ব্যাপারে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ বলেন, মূর্তি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় পূজা উদযাপন পরিষদ ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে চালিবন্দর এলাকায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ।


উল্লেখ্য, গত রোববার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভৈরব মন্দিরের ৫তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন