
নিউজ ডেস্কঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৪ ইউনিয়নে পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামিলীগ। গতকাল রাতে কালিয়াকৈর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন কালিয়াকৈর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, চাপাইর ইউনিয়ন আওয়ামিলীগের ওয়ার্ড কমিটির সদস্য সাইফুজ্জামান সেতু, ঢালজোড়া ওয়ার্ড আওয়ামিলীগের সদস্য মো. ইছামুদ্দিন, উপজেলা আওয়ামিলীগের সদস্য আলাউদ্দিন মোল্লা ও কুমার সাহা।
এর আগে কালিয়াকৈরের তালতলী এলাকায় উপজেলা আওয়ামিলীগের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ।