News71.com
 Bangladesh
 21 Apr 16, 11:22 AM
 664           
 0
 21 Apr 16, 11:22 AM

বিএনপিকে আর দেশবাসী গ্রহণ করবে না।। এরশাদ  

বিএনপিকে আর দেশবাসী গ্রহণ করবে না।। এরশাদ     

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করায় দেশবাসী আর দলটিকে গ্রহণ করবে না। দেশের মানুষ বুঝতে পেরেছে বিএনপি কী করেছে। তাই তাদের কথা মানুষ বিশ্বাস করবে না ।

গতকাল পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, মানুষ বাসা থেকে রাস্তায় বের হলে বাসায় ফিরতে পারবে কি না- তার কোনো নিশ্চয়তা নেই। দেশে ধর্ষণ, খুন, গুম, গুপ্তহত্যার মতো ঘটনা ঘটেই চলেছে ।

নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ছয় বছর জেলখানায় ছিলাম। আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা পারেনি।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ কলাপাড়া আসনের সাবেক এমপি আব্দুর রাজ্জাক খান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের এমপি জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শুনিল শুভ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আলমীর হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. তারিকুজ্জামান মনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন