News71.com
 Bangladesh
 21 Apr 16, 05:48 AM
 557           
 0
 21 Apr 16, 05:48 AM

ঔষধের গাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার ।।

ঔষধের গাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে ঔষধ বহনকারী একটি গাড়ি সহ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এসময় গাড়ির চালকসহ তিন জনকে আটক করা হয়।

আজ সকাল ১০টার দিকে দমদমিয়া বিওপির চেকপোস্টে কক্সবাজারগামী একটি ড্রাগ কোম্পানীর পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। 

আটক ব্যক্তির হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত সোলাইমানের পুত্র চালক নুরুল ইসলাম (২৮), উখিয়া রাজা পালং এলাকার জালাল উদ্দিনের পুত্র মো. মানিক মিয়া (২৬) ও একই এলাকার আবুল হাসেমের পুত্র নুরুল আবছার (২৪)।

২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন