News71.com
 Bangladesh
 21 Apr 16, 05:49 AM
 585           
 0
 21 Apr 16, 05:49 AM

অনিয়ম ও স্বজনপ্রীতির কারণেই ডুবছে ব্যাংকিং সেক্টর ।। সাবেক গর্ভনর ।।

অনিয়ম ও স্বজনপ্রীতির কারণেই ডুবছে ব্যাংকিং সেক্টর ।। সাবেক গর্ভনর ।।

নিউজ ডেস্কঃ ‌ঋণ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণেই ব্যাংকিংখাত ডুবছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ব্যাংক কর্মকতাদের মধ্যে একটি প্রচলিত নিয়ম হয়েছে, যাদের আছে তাদের ঋণ দাও, যাদের নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ব্যাকিংখাতে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সালেহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

সাবেক এ গর্ভনর বলেন, প্রকৃত ঋণ গ্রহীতাদের সাতঘাট দেখানো হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যথাযথভাবে দায়িত্ব পালন করে না। সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এমন হচ্ছে।

সুজন’র (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরীসহ আরো অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন