News71.com
 Bangladesh
 21 Apr 16, 05:53 AM
 536           
 0
 21 Apr 16, 05:53 AM

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত শ্রমিক খুন ।।

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত শ্রমিক খুন ।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ আলী (২৪) উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর উত্তরপাড়ার আব্দুল মোমিনের ছেলে।

বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মোহাম্মদ আলী। আজ সকালে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। 

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, মোহাম্মদ আলীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে । তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি । লাশ উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে  ।

নিহতের স্বজনরা বলেন, লাশ উদ্ধারের সময় তার গলায় রশি পোঁচানো ছিল। লাশ দেখে থানায় সংবাদ দেওয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন