
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ২ হাজার ৫১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও টাকা বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল সার-বীজ ও টাকা বিতরণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএস ফারহানা হোসেন, আ.লীগ নেতা দুলাল উদ্দিন আকন্দ, আব্দুল হালিম মানিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এসএস ফারহানা হোসেন জানান, উপজেলার ২ হাজার ৫১৫ জন কৃষককে প্রতি বিঘা জমিতে উফসি আউশ ও নেরিকা জাতের ধান চাষাবাদের জন্য ৫ কেজি উফসি আউশ বীজ, ১০ কেজি নেরিকা বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমপিও সার বিনামূল্যে দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ১২ টাকা করে জমা দেওয়া হয়েছে।