News71.com
 Bangladesh
 21 Apr 16, 06:06 AM
 888           
 0
 21 Apr 16, 06:06 AM

আগামি ১০ বা ১১ মে এসএসসির পরীক্ষার ফল প্রকাশ

আগামি ১০ বা ১১ মে এসএসসির পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আগামী ১০ বা ১১ মে। এই দুই দিনের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা এ প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এই দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

প্রথা অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। নিকট অতীতে এবারই প্রশ্ন পত্র ফাঁসসহ কোন প্রকার বাঁধা বিঘ্ন ছাড়াই নির্ধারিত সময়ে অর্থাৎ গত ১৪ মার্চ পরীক্ষা শেষ হয়। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন