News71.com
 Bangladesh
 21 Apr 16, 06:07 AM
 565           
 0
 21 Apr 16, 06:07 AM

রক্তের ঘ্রাণ ছাড়া আওয়ামিলীগারদের ঘুম হয় না ।। বিএনপি নেতা রিজভী

রক্তের ঘ্রাণ ছাড়া আওয়ামিলীগারদের ঘুম হয় না ।। বিএনপি নেতা রিজভী

নিউজ ডেস্কঃ যারা আওয়ামিলীগ করে রক্তের ঘ্রাণ ছাড়া তাদের ঘুম হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ।

রিজভী আহমেদ বলেন, সদ্য সমাপ্ত ২টি ইউপি নির্বাচনে এ পর্যন্ত ৫০ জনের বেশী নিহত হয়েছে। এজন্য আওয়ামিলীগ দায়ী। রক্তের ঘ্রাণ ছাড়া যেন আওয়ামিলীগারদের ঘুম হয় না ।

আসন্ন ৩য় ধাপের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কুমিল্লা, গাজীপুর, নাটোর, নরসিংদী, রাজবাড়ি, বাক্ষ্মনবাড়িয়া, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জে আমাদের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না ।

তিনি বলেন, পুলিশ, বিজিবি এবং নির্বাচনি কর্মকর্তাদের কারণে সরকারি দল আরও বেশী বেপরোয়া হয়ে গেছে। আর যে কত মায়ের কোল খালি হবে সেটি দেখার বিষয় ।

গোটা জাতির দম বন্ধ করে দিয়ে সরকার আতঙ্ক সৃষ্টি করেছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনী এলাকাগুলোতে একাত্তরের মত অবস্থা বিরাজ করছে ।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা না বলাই ভাল মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন গোটা জাতির কাছে অপরাধী হয়েই থাকবে ।

জনগণ নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না মন্তব্য করে  রিজভী আরও বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন জনতার আদালতে তাদেরকে দাড়াতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন