News71.com
 Bangladesh
 21 Apr 16, 06:31 AM
 573           
 0
 21 Apr 16, 06:31 AM

বাংলাদেশের তাজপুরে বৃহৎ চুনা পাথরের খনির সন্ধান।। ২০১৮ সালের মধ্যে উৎপাদন শুরু হবে

বাংলাদেশের তাজপুরে বৃহৎ চুনা পাথরের খনির সন্ধান।। ২০১৮ সালের মধ্যে উৎপাদন শুরু হবে

নিউজ ডেস্ক: নওগাঁ জেলার তাজপুরে চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খনিটি বিস্তৃত হবে বলে জানিয়েছে ভূতত্ত্ব অধিদপ্তর। জ্বালনি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এটি এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি।

উল্লেখ্য নওগাঁ এলাকায় গত ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পরিচালিত এক ভূ-তাত্ত্বিক জরিপ পরিচালনা করেছিল বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর। এসময় বদলগাছির তাজপুরে খনিজ সম্পদ আছে জরিপে এমন আভাস পেয়েছিলো সংস্থাটি।

জরিপের তথ্য নিয়ে খনিজ সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খননের কাজে নামে জিএসবির ৩০ সদস্যের একটি অনুসন্ধানী দল। অবশেষে  তিন মাস ধরে স্তর তাত্ত্বিক তথ্য সংগ্রহ ও খনন শেষে দেশের সবচেয়ে বড় চৃনাপাথর খনির সন্ধান মিললো।

চূনাপাথরের এই খনি দেশে সিমেন্ট উৎপাদনে কাঁচা মালের আমদানি নির্ভরতা কমাবে বলে জানিয়েছেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে এই খনি থেকে চুনা পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন