News71.com
 Bangladesh
 21 Apr 16, 07:27 AM
 593           
 0
 21 Apr 16, 07:27 AM

রাজশাহীতে ১ লাখ টাকা ছিনতাই, আটক ১ ।।

রাজশাহীতে ১ লাখ টাকা ছিনতাই, আটক ১ ।।

নিউজ ডেস্কঃ রাজশাহীতে রফিকুল আলম নামে এক ঠিকাদারের কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোকমান হোসেন (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ সকাল ১১টার দিকে সাহেব বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, সকালে মহানগরীর বালিয়াপুকুর এলাকার ঠিকাদার রফিকুল আলম ব্যাংকে যাচ্ছিলেন। এসময় তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যান লোকমান। পালিয়ে যাওয়ার সময় টাকাগুলো তার এক সহযোগীর কাছে দেয়।

কিন্তু দৌড়ে পালানোর সময় সাহেব বাজার স্যান্ডেলপট্টি এলাকায় টহল পুলিশের হাতে আটক হন লোকমান। এরপর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের করে পুলিশ। লোকমানের দেওয়া তথ্যানুযায়ী এক লাখ টাকা উদ্ধার করা হয়।

মহানগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলাইন সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে ৪টার দিকে টাকার মালিক ঠিকাদার রফিকুল আলমের কাছে ওই টাকা হস্তান্তর করা  হয়েছে।

এছাড়া লোকামনকে ছিনতাই মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন