News71.com
 Bangladesh
 21 Apr 16, 07:55 AM
 579           
 0
 21 Apr 16, 07:55 AM

নিঁখোজ ছেলের লাশ ভাসল শীতলক্ষ্যায়, মা এখনো নিখোজ ।।

নিঁখোজ ছেলের লাশ ভাসল শীতলক্ষ্যায়, মা এখনো নিখোজ ।।

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ মা-শিশুর মধ্যে লাশ নদীতে ভেসে উঠলেও এখনও খোঁজ মেলেনি তার মায়ের। বন্দর থানার ওসি আবুল কালাম জানান, আজ বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ শাহ সিমেন্ট ঘাট এলাকায় তিন বছর বয়সী সাফিনের লাশ ভেসে ওঠে। তবে “তার মা সেতু বেগমের কোনো সন্ধান এখনো আমরা পাইনি।

এদিকে নিঁখোজ সেতু বেগমের খোঁজে আজ সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ নদীবন্দরের কেন্দ্রীয় খেয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনার পর থেকে মা ও ছেলে নিখোঁজ ছিলেন বলে নারায়ণগঞ্জ নৌপুলিশের এসআই আবু তাহের জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বন্দর রেলিবাগান এলাকার চান মিয়া তার স্ত্রী সেতু ও ছেলে সাফিনকে নিয়ে নারায়ণগঞ্জ শহরে ডাক্তার দেখানোর জন্য নৌকায় করে নদী পার হচ্ছিলেন।“এ সময় উত্তর দিক থেকে আসা একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও সেতু ও সাফিন তলিয়ে যায়।”

এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাতে বালুবাহী বাল্কহেড চলাচল করায় উত্তেজিত জনতা রাতে লাঠিসোঁটা নিয়ে নৌবন্দর এলাকায় বিক্ষোভ দেখায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন