
নিউজ ডেস্কঃ নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন একজন শিক্ষানবিশ চিকিৎসক। ছিনতাইকারীরা নাদিয়া অহিদ নামের ওই চিকিৎসকের কাছ থেকে ৪০ হাজার টাকা দামের মোবাইল ফোন নিয়ে যায়।
আজ বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী চিকিৎসকের স্বামী শাহ মোহাম্মদ আলম।
জিডির সূত্র ধরে পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার রাজু আহমেদ সাংবাদিকদের জানান, ওই চিকিৎসক প্রবর্তক মোড়ের বাসা থেকে চমেক হাসপাতালের সামনে এলে কয়েকজন ছিনতাইকারী তার দামি মোবাইল ফোনটি নিয়ে যায় বলে জিডিতে উল্লেখ করেছেন।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।