News71.com
 Bangladesh
 21 Apr 16, 11:31 AM
 554           
 0
 21 Apr 16, 11:31 AM

ভূজপুরে স্থগিত হল ইউপি নির্বাচন ।।

ভূজপুরে স্থগিত হল ইউপি নির্বাচন ।।

নিউজ ডেস্কঃ ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় রিটার্নিং অফিসার এ ঘোষনা দেন। তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল (শনিবার) নির্বাচন অনুষ্ঠিতি হওয়ার কথা ছিল। এজন্য যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ইউনিয়নের কৈয়া পুকিয়া মৌজা নিয়ে পাশ্ববর্তী মানিকছড়ি উপজেলার জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে।গত ১৯ এপ্রিল বিচারপতি নাঈমা হায়দার ৩ মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন।

আদালতের আদেশের কপি আজ হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনের সচিবের সাথে আলোচনা করে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, হাইকোর্টের রিট পিটিশনের আদেশ গ্রহণের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নির্বাচন স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন