News71.com
 Bangladesh
 21 Apr 16, 11:36 AM
 623           
 0
 21 Apr 16, 11:36 AM

আট উপসচিবের দপ্তর বদল ।।

আট উপসচিবের দপ্তর বদল ।।

নিউজ ডেস্কঃ প্রশাসনে আট উপসচিবের দপ্তর বদল করে আজ  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ।

তাদের মধ্যে- নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পঙ্কজ কুমার পালকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের প্রধান কর্মকর্তা করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা মণিষ চাকমাকে চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরে এস্টেট অফিসার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলামকে রপ্তানী উন্নয়ন ব্যুারোর উপপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলামকে রাজশাহী ভুমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার করা হয়েছে ।

রাজশাহী ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার শ্যাম কিশোর রায়কে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক, আবু হুরায়রাকে গুচ্ছগ্রাম প্রকল্পের আঞ্চলিক প্রকল্প পরিচালক, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়াকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সিলেট ইলেকট্রনিক সিটির প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং খাদ্য অধিদপ্তরে বদলির আদেশাধীন উপসচিব প্রদোষ কান্তি দাসকে পরিবেশ অধিদপ্তরে বদলি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন