
নিউজ ডেস্কঃ শরীয়তপুর সদর উপজেলা কোয়ারপুর লোহারপুল গ্রামে প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে ।
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর লোহারপুল গ্রামের পোদ্দার বাড়িতে শিতলা প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু সম্প্রদায় বুধবার রাতে শিতলা পূঁজা করে রাতে ঘুমাতে যায়। সকালে ঘুম ভাংলে শিতলা মন্দিরের ঠাকুর গোবিন্দ চন্দ্র চক্রবর্তী দেখতে পায় পাশের জমিতে শিতলা প্রতিমাটি ভেঙ্গে পরে আছে ।
তাৎক্ষনিক স্থানীয় লোকদের ব্যাপারটি জানান। পরে ডোমসার ইউনিয়নের চেয়ারম্যানকে জানালে তিনি বলেন, থানায় জানাতে। কে বা কাহারা শিতলা প্রতিমাটি ভেঙ্গে পূঁজার ঘর থেকে রাস্তার পাশের জমিতে ফেলে রেখেছে কেউ দেখেনি। তবে তারা ধারনা করছেন স্থানীয় দুষ্ট কিশোরা এই কাজ করতে পারে ।
এ বিষয়ে রনি গোপাল অধিকারী বলেন, বুধবার রাতে আমরা পূঁজা করে ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রতিমাটি ভেঙ্গে পড়ে আছে পাশের জমিতে। এর ২ সপ্তাহ আগে এমনি রাতে আমাদের পূঁজার ঘরের গ্রীল ভেঙ্গে পিতলের রাধা কৃষ্ণ মূর্তিটি নিয়ে যায় এবং একটি রাধা কৃষ্ণ প্রতিমা ভেঙ্গে ফেলে রেখে যায়। যারা এই কাজ গুলো করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। আর কখনো যেন এমনটা না হয় ।
কোয়ারপুর গ্রামের দেলোয়ার হোসেন ঢালী বলেন, এব্যাপারটি শুনে আমাদের অনেক খারাপ লাগছে। এই কাজটি যারা করেছে তারা ঠিক করেনি। তাদের বিচার হওয়া উচিত ।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ব্যাপারটি আমি শুনেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেব ।