News71.com
 Bangladesh
 21 Apr 16, 11:40 AM
 645           
 0
 21 Apr 16, 11:40 AM

বান্দরবানে নিহত তিন ব্যবসায়ীর পরিবারকে অনুদান প্রদান করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর ।।

বান্দরবানে নিহত তিন ব্যবসায়ীর পরিবারকে অনুদান প্রদান করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর ।।

নিউজ ডেস্কঃ বান্দরবানের আলীকদমে দুর্বৃত্তদের হাতে নিহত তিন গরু ব্যবসায়ীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ  দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর নিহতদের পরিবারের হাতে এ অনুদান প্রদান করেন ।

নিহতদের প্রত্যেকের পরিবারকে পঞ্চাশ হাজার এবং বান্দরবান জেলা পরিষদ থেকে এক লাখ টাকা করে মোট সাড়ে চার লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া পানবাজার এলাকার ত্রিপুরা পাড়া পরিদর্শন করে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি বুধবার আলীকদমের ওবায়দুল হাকিম পাড়ায় আগুনে পুড়ে নিহত শিশু মনি আক্তারের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন ।

এসময় জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, নিরাপত্তা বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে গরু ব্যবসায়ী মো.সাহবুদ্দিন, মো.আবু বক্কর ও আবছার আলীকে অপহরণ করে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে ওই এলাকার একটি পাহাড়ের ঝিরির পাশ থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন