
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রোভিসি (শিক্ষা) নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন)।
আজ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. নুরুল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডা. জাকারিয়া ১৯৮৮ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯৩ সালে তিনি এমপিএইচ এবং ১৯৯৯ সালে এমডি ডিগ্রি অর্জন করেন ।
তিনি স্বাচিপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্বাচিপ-এর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডেকেল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশেন (বিএমএ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিরও সদস্য ।