News71.com
 Bangladesh
 21 Apr 16, 11:54 AM
 577           
 0
 21 Apr 16, 11:54 AM

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ।। যুক্তরাজ্য

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ।। যুক্তরাজ্য

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করে যুক্তরাজ্য। মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক রয়েছে এমন ৩০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০১৫ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদন প্রকাশিত হয় আজ । প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, ২০১৫ সালে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে কোন উন্নতি হয়নি। দুই প্রধান রাজনৈতিক দল অর্থাৎ  আওয়ামিলীগ ও বিএনপি’র মধ্যকার উত্তেজনা এখনও মীমাংসা হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সালের প্রথম চার মাসে দুই দলের মুখোমুখি অবস্থান সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবনযাপনের ওপর প্রভাব ফেলে। এসবের মধ্যে রয়েছে সিনিয়র বিএনপি নেতাদের গ্রেপ্তার, বিএনপি’র নেতৃত্বাধীন জোটের ডাকে অবরোধ ও বারবার হরতাল। প্রতিবেদনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ৩০টি দেশের মধ্যে মিসর, ইরাক, ইরান, কঙ্গো, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, ইসরাইল, সুদান, চীন ও মিয়ানমারও রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন