News71.com
 Bangladesh
 22 Apr 16, 01:32 AM
 573           
 0
 22 Apr 16, 01:32 AM

চেয়ারম্যান পদে 'মনোনয়ন বাণিজ্য’ বন্ধের দাবিতে শেখ হাসিনার কার্যালয়ের সামনে মানববন্ধন ।।

চেয়ারম্যান পদে 'মনোনয়ন বাণিজ্য’ বন্ধের দাবিতে শেখ হাসিনার কার্যালয়ের সামনে মানববন্ধন ।।

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘মনোনয়ন বাণিজ্য’ বন্ধের দাবি জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে এ মানববন্ধন করেন চট্টগ্রাম আওয়ামী লীগের একদল তৃণমূল নেতাকর্মী; যাদের এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে আগামী ২৮ মে ভোট হওয়ার কথা।

মানববন্ধনে তারা অভিযোগ করেন, ‘টাকার বিনিময়ে জামায়াত সমর্থিতদের’ চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য সুপারিশ করা হয়েছে। আর কেউ কেউ তৃণমূলে সর্বোচ্চ ভোট পেলেও তাদেরকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে।

মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্ধশতাধিক নেতাকর্মী এসময় ‘মনোনয়ন বাণিজ্য’ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।

তাদের অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন