News71.com
 Bangladesh
 22 Apr 16, 11:29 AM
 604           
 0
 22 Apr 16, 11:29 AM

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত ।।

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লায় অগ্নিকাণ্ডে হোটেল ও ষ্টেশনারী দোকানসহ অন্তত ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। আজ ভোরে জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানা যায় নি ।


বাজারের ব্যবসায়ীরা বলেন, কংশনগরের মধ্য বাজারের বৈশাখী হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে ।


বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আসাদ বলেন, কুমিল্লা ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন