News71.com
 Bangladesh
 22 Apr 16, 12:08 PM
 623           
 0
 22 Apr 16, 12:08 PM

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ।।

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পড়ে বেলাল হোসেন (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে ।

আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৩ নম্বর শুক্রাবাদে এ দুর্ঘটনা ঘটে।বেলাল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আলতাফ মিয়ার ছেলে। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহতের সহকর্মী ফিরোজ মিয়া বলেন, আজ সকালে কাজ করার সময় নির্মাণাধীন ১০তলা ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে যান বেলাল। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন