News71.com
 Bangladesh
 22 Apr 16, 12:12 PM
 664           
 0
 22 Apr 16, 12:12 PM

শরীয়তপুরে আওয়ামিলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ এবং বোমা নিক্ষেপ ।।

শরীয়তপুরে আওয়ামিলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ এবং বোমা নিক্ষেপ ।।

নিউজ ডেস্কঃ শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গ্রাম চিকন্দী বাজারে আওয়ামিলীগের দলীয় কার্য্যালয় বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। গেল রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে ।

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম চিকন্দী বাজারে আওয়ামিলীগের দলীয় কার্য্যালয় রাত সাড়ে ১২ টার দিকে ২০ টি বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। তবে আওয়ামিলীগের মনোনীত পদ প্রার্থী বলছে স্বতন্ত্র পদ প্রার্থী (মটর সাইকেল) ইয়াসিন হাওলাদার করেছে এ কাজ। তাৎক্ষনিক প্রায় ১৫ টি বোমা বিস্ফোরিত হয়। তখন কার্য্যালয়ে থাকা চেয়ার এবং দলীয় ব্যানার পুরে যায়। পরে আওয়ামিলীগের দলীয় কার্য্যালয়ের ঝাপ কোপায় এবং রাস্তার উপড় টানানো (কাপড়-বাঁশের) তৈরী নৌকা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। চিকন্দী ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং কার্য্যালয় থেকে তাজা ৫ টি বোমা উদ্ধার করা হয়েছে। এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা ।

এ ব্যাপারে মাহবুবুর রাজ্জাক মাদবর বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি ৯০ ভাগ ভোট পাব তাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (মটর সাইকেল) মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন হাওলাদার তার সমর্থক নিয়ে আওয়ামিলীগের দলীয় কার্য্যালয়ে বোমা নিক্ষেপ করে এবং রাস্তার উপড় টানানো (কাপড়-বাঁশের) তৈরী নৌকা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে সকালে আমি থানায় মামলা করবো ।

উল্লেখ্য, এ ব্যাপারে মটর সাইকেল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন হাওলাদার কে পাওয়া যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন