
নিউজ ডেস্কঃ অবশেষে নতুন পে-স্কেলের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। চলতি এপ্রিলের বেতনের সঙ্গে ৬ মাসের বকেয়া দেওয়া হবে। মে’র বেতনের সঙ্গে দেওয়া হবে বাকি দুই মাসের টাকা । শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুহী রহমান বলেন, বেসরকারি শিক্ষকরা চলতি এপ্রিল মাসের বেতন মে’তে পাবেন। এর সঙ্গে পাবেন ৬ মাসের বকেয়া।বাকি ২ মাসের বকেয়া টাকা পাবেন জুনের বেতনের সঙ্গে ।