News71.com
 Bangladesh
 22 Apr 16, 06:41 AM
 671           
 0
 22 Apr 16, 06:41 AM

নোয়াখালির সুবর্ণচরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার ।।

নোয়াখালির সুবর্ণচরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের কেরানীবাজার এলাকা থেকে কুলছুমা বেগম নাজমা (৩৬) নামে এক গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১টার দিকে স্থানীয় ফিরোজ গোয়ালার বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কুলছুমা বেগম নাজমা ঐ ইউনিয়নের দক্ষিণ চর ক্লার্ক গ্রামের জনৈক মো. ফিরোজ আলমের স্ত্রী।

উপজেলার চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন  সাংবাদিকদের জানান, আজ সকাল থেকে নাজমার কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুরে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ নাজমার বাড়ি গিয়ে ঘরের ভেতর তার গলা কাটা মৃতদেহ দেখতে পায়।

তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

নিহত নাজমার বড় বোন হোসনে আরা জানান, নাজমা ভূমিহীন হওয়ায় স্বামী-সন্তান নিয়ে চরক্লার্ক গ্রামে সরকারি খাস জমির ওপর বাড়ি করে বসবাস করছিলেন। দুই বছর ধরে নাজমার বাড়ি দখল করার চেষ্টা করে আসছিলেন পূর্বচরবাটা ইউনিয়নের ভূমিদস্যু জহিরুল হক। এতে ব্যর্থ হয়ে নাজমার ফিরোজকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেন তিনি। এছাড়া জহিরুল হক কয়েক মাস ধরে ফিরোজকে হত্যার হুমকিও দিয়ে আসছিলেন। ভয়ে ফিরোজ সন্তানদের নিয়ে অন্যত্র চলে যান। কিন্তু নাজমা বাড়ি দখলে রাখতে একাই এখানে থাকতেন।

তবে হোসনে আরার দাবি জহিরুলই জমি দখল করার জন্য নাজমাকে গলা কেটে হত্যা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন