
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী ওয়াগন লাইনচ্যূত হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে বনগবেষণাগারের সামনে এ ঘটনা ঘটে ।
তেলবাহী ওয়াগন লাইনচ্যূতের ফলে বিশ্ববিদ্যালয়মুখী বিকেল ৩টার শাটল ট্রেনটি ষোলশহর স্টেশন ছেড়ে যেতে পারেনি। ফলে ক্যাম্পাসমুখী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন ।
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, দোহাজারী থেকে আসা তেলবাহী ৭ নম্বর বগিটি লাইনচ্যূত হয়েছে। এতে ট্রেনটির ৭ ও ৮ নম্বরসহ মোট তিনটি বগি আটকে আছে। অন্যবগিগুলো বটতলী স্টেশনের উদ্যোগে ঘটনাস্থল ত্যাগ করেছে । লাইনচ্যূত বগি উদ্ধারে সাহায্যকারী ইঞ্জিন ঘটনাস্থলে আসছে বলে ।