News71.com
 Bangladesh
 22 Apr 16, 07:35 AM
 819           
 0
 22 Apr 16, 07:35 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামিকাল থেকে শুরু হচ্ছে ৮ দিন ব্যাপী সংগীত মেলা ২০১৬ ।।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামিকাল থেকে শুরু হচ্ছে ৮ দিন ব্যাপী সংগীত মেলা ২০১৬ ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে গান নিয়ে আট দিনের বিশেষ আয়োজন ‘সংগীত মেলা-২০১৬ ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বিকেল ৪ টায় মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অতিথি থাকবেন সংসদ সদস্য ও বিশিষ্ট সংগীতশিল্পী মমতাজ বেগম ।

উক্ত মেলার আহ্বায়ক সংগীতশিল্পী হাসান মতিউর রহমান বলেন, আট দিনের এই আয়োজনে বাংলা গানে অবদান রাখার জন্য ২৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া বেশ কিছু গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। মেলা প্রাঙ্গণে থাকবে ২ টি সেমিনার ও ৪ টি কর্মশালা। মেলায় দেশের নানা প্রান্ত থেকে সংগীতশিল্পীরা আসছেন ।

উল্লেখ্য, ৩০শে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে। মেলার আয়োজন করেছে সম্মিলিত সংগীতশিল্পী সোসাইটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন