News71.com
 Bangladesh
 22 Apr 16, 07:52 AM
 670           
 0
 22 Apr 16, 07:52 AM

মা-মেয়েকে হত্যা মামলা,কারাগারে অসীম শীল ।।

মা-মেয়েকে হত্যা মামলা,কারাগারে অসীম শীল ।।

নিউজ ডেস্কঃ বোয়ালখালীতে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গৃহকর্তা অসীম শীলকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

অসীম শীল এবং তার মামা সুকুমার শীলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দশদিনের রিমাণ্ডের আবেদন জানিয়েছে বোয়ালখালী থানা পুলিশ।  চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.শহীদুল্লাহ কায়সার আগামী রোববার রিমাণ্ড শুনানির সময় নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজ দুপুরে অসীম শীলকে আদালতে নেয়া হয়েছিল বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালখালী থানার এস আই মোস্তাক আহমেদ।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চন্দনাইশের বরমা বইলতলী এলাকায় বোনের বাড়ি থেকে অসীম শীলকে গ্রেফতার করে পুলিশ।

গত মঙ্গলবার  দুপুরে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ কঞ্জুরী গ্রামের ভূপাল শীলের বাড়ির গৃহবধু শেলী শীলের লাশ ফাঁসিতে ঝুলানো অবস্থায় (৩৫) ও তাঁর কন্যা সন্তান অন্তরা শীলের (৫) লাশ বিছানায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ ঘটনায় শেলীর মা মিনতি শীল বাদি হয়ে হত্যার অভিযোগে ৭জনকে আসামি করে মামলা দায়ের করেন।  পুলিশ অসীমের মা সবিতা শীল ও মামা সুকুমার শীলকে গ্রেফতার করে।

অসীম পটিয়া আদালতে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।  ঘটনার পরপরই গৃহকর্তা অসীম পলাতক থাকায় ঘটনাটি রহস্যজনক হয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন