
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে জুতার বাক্স থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আজ বিকেলে ৩টার দিকে এসব ককটেল উদ্ধার করা হয়।যেখানে আগামীকাল চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ককটেল উদ্ধারের নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ সাংবাদিকদের জানান, থানাকান্দি গ্রামে পরিত্যক্ত অবস্থায় দু’টি জুতার বাক্স পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্স দু’টি থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করে।