News71.com
 Bangladesh
 22 Apr 16, 08:00 AM
 680           
 0
 22 Apr 16, 08:00 AM

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ ।।

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ ।।

 

নিউজ ডেস্কঃ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় সড়ক অবরোধ করা হয়। এসময় দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, এলাকাবাসী মহাসড়কটি অবরোধ করলে একপর্যায়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদারসহ ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়। এসময় দাবি পূরণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন