News71.com
 Bangladesh
 22 Apr 16, 09:39 AM
 704           
 0
 22 Apr 16, 09:39 AM

খুনিদের সঙ্গে কোনো আপস নয় ।। প্রধানমন্ত্রী

খুনিদের সঙ্গে কোনো আপস নয় ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াত শুধু শেখ হাসিনাকে নয়, তার পুত্র সজীব ওয়াজেদ জয়কেও হত্যা করতে চায়। খুনিদের সঙ্গে কোনো আপস হতে পারে না। গণতন্ত্রের প্রশ্নে শেখ হাসিনা আপসহীন।

আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘১৭ এপ্রিল মুজিব নগর দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া ও জামায়াত মুজিব নগর দিবস পালন করে না। যারা জঙ্গির ‍উত্থান করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের আমলেই এমপি ও মন্ত্রীদের বিচার হচ্ছে। চক্রান্ত শুরু হয়েছিলো মোস্তাকের নেতৃত্বে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। খালেদা জিয়া আর দেশি ও আন্তর্জাতিক চক্রান্তে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করে। আবার স্বাধীনতা বিরোধীদের লালন পালন করে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা যায় না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, শাহে আলম মুরাদ, সাদেক খান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন