News71.com
 Bangladesh
 22 Apr 16, 11:41 AM
 710           
 0
 22 Apr 16, 11:41 AM

ভোটের আগের রাতে কুমিল্লায় ধানের শীষের প্রার্থীর নৌকায় যোগদান ।।

ভোটের আগের রাতে কুমিল্লায় ধানের শীষের প্রার্থীর নৌকায় যোগদান ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগে যোগদান করেছেন।

আজ সন্ধ্যায় যখন তার কর্মীরা বাড়িতে গিয়ে বসে আছেন পরের দিন শনিবারে নির্বাচনের দিক-নির্দেশনা নিতে। অন্যদিকে, ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান নগরীতে গিয়ে সদর আসনের সংসদ সদস্যে আ ক ম বাহাউদ্দিন বাহারের হাতে ফুলের নৌকা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সংসদ সদস্যের নগরীর মুন্সেফ বাড়িতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমিল্লা কোতয়ালী বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস বলেন, শুনেছি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছিলো। তবে নেতা-কর্মীদের ফেলে তার অন্যদলে যোগ দেওয়া উচিত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন