News71.com
 Bangladesh
 23 Apr 16, 12:12 PM
 716           
 0
 23 Apr 16, 12:12 PM

নারায়ণগঞ্জে বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ২ ।।

নারায়ণগঞ্জে বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ২ ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ রাত সাড়ে ৯টায় মদনপুর-জয়দেব (এশিয়ান হাইওয়ে হিসেবে পরিচিত) সড়কের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একটি বাস (গাজীপুর মেট্রো ০৪০০৭০) ২৫-৩০ জন বরযাত্রী নিয়ে (হিন্দু পরিবার) মদনপুর-জয়দেবপুর সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চন যাচ্ছিল। বাসটি সোনারগাঁয়ের নয়াপুরে পৌঁছার পর মদনপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তাদের মধ্যে একজন গাড়িটির হেলপার ও অপরজন বরযাত্রী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল হক জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন