
নিউজ ডেস্ক: মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে পুলিশ লাঞ্ছিত করেছে অভিযোগ তুলে আজ ভোর ৫টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় রাজশাহী মোটর শ্রমিক ইউনয়নের নেতারা। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. গাজী ।
তিনি বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব উদ্দিনকে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত কুমার রায় লাঞ্ছিত করেন ।
এর প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী বাস্ট্যান্ডে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভ থেকেই আজ ভোর ৫টা থেকে রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকাল পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয় ।