
নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নিবাচনের তৃতীয় ধাপে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
ইউনিয়ন গুলো হলো: ভোমরাদহ , কোষারানীগঞ্জ, খনগাঁও, সৈয়দপুর, পীরগঞ্জ, হাজীপুর, দৌলতপুর, সেনগাঁও, জাবরহাট, বৈরচুনা ।
পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্র ৯১টি। এখানে চেয়ারম্যান পদে ৫৪ জন, কাউন্সিলর পদে ৩৪৮ জন ও মহিলা সংরক্ষিত ১১৪ জন।
প্রতিটি ভোট কেন্দ্রে পযাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা এড়াতে বিজিবি টহল জোরদার করেছে প্রশাসন ।