News71.com
 Bangladesh
 23 Apr 16, 12:19 PM
 723           
 0
 23 Apr 16, 12:19 PM

গাজীপুরে ঢাবি বাসে সন্ত্রাসী হামলা ।।

গাজীপুরে ঢাবি বাসে সন্ত্রাসী হামলা ।।

নিউজ ডেস্কঃ গাজিপুরগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা চালিয়েছে কিছু স্থানীয় সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে ।

সামান্য কথা কাটা-কাটি নিয়ে ঝামেলার সূত্রপাত হলে এলাকার সন্ত্রাসীরা রড দিয়ে হামলা চালায় ক্ষণিকা বাসে। এ হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ থেকে ৭ জন শিক্ষার্থী গুরুতর আহত হয় ।

সাধারন শিক্ষার্থীদের দাবি, একটি প্রাইভেট গ্রুপের গাড়ির সাথে হালকা বাকবিতণ্ডার জের ধরে প্রাইভেট কম্পানির শ্রমিক ও এলাকার সন্ত্রাসীরা একসাথে হামলা চালায়। শিক্ষার্থীদের দাবি সাধারন একটা বিষয় নিয়ে তাদের উপর অন্যায় ভাবে হামলা চালানো হয় ।

হামলা চালানোর সময় তারা রড ও ইট ব্যবহার করে যার ফলে অনেক শিক্ষার্থী আহত হয়। ঢাবি অন্যান্য বাস রুট কমিটি গুলো এই হামলার তিব্র নিন্দা জানায়। তারা মনে করেন ঢাবি তার ঐতিহ্য হারাচ্ছে বলেই আজ এ অবস্থা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন