
নিউজ ডেস্কঃ র্মার্কিন আদালতে জমা দেওয়া প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয় ও ৩০০ মিলিয়ন ডলার বিষয়ে সরকার চুপ কেন এমন প্রশ্ন তুলেছে বিএনপি।
আজ বেলা সাড়ে ১১ টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন প্রশ্ন তোলেন।
ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার হওয়া মামলার অভিযোগপত্র, আদালতে জমা দেয়া সরকারের লিখিত রিপোর্ট, অভিযুক্ত কিম্বা সাক্ষীদের কোন জবানবন্দী, মামলার রায় এমনকি ঢাকার রমনা থানায় দায়েরকৃত এফআইআর কিম্বা পল্টন থানায় দায়েরকৃত মামলার কোথাও সাংবাদিক শফিক রেহমান, কারাবন্দি সম্পাদক মাহমুদুর রহমান কিম্বা বিএনপি’র কোনো নেতার উল্লেখ নেই। অথচ শফিক রেহমানকে গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে, মাহমুদুর রহমানকে ঐ মামলায় গ্রেফতার দেখানো হলো এবং একই কাল্পনিক অভিযোগে দেশে বিদেশে অবস্থানকৃত বিএনপি’র উর্ধ্বতন নেতৃবৃন্দ সম্পর্কে বেশ অভিযোগ করে বক্তব্য দেয়া হয়েছে।